ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

নোয়াখালীতে বিস্ফোরক মামলায় আ.লীগ সভাপতি গ্রেপ্তার

Ayesha Siddika | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ - ০৫:২৮:৩৩ পিএম

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, সোমবার রাত ৯টার দিকে উপজেলার কাদরা ইউনিয়নের চাঁনপুর হাইস্কুলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার গিয়াস উদ্দিন টিটু (৫৫) উপজেলার কাদরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং একই গ্রামের চেয়ারম্যান আব্দুল খালেকের বাড়ির মৃত আফাক মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র্রে জানা গেছে, ৫ আগস্টের পটপরিবর্তনের পর আওয়ামী লীগ নেতা টিটু নিজ বাড়িতেই থাকতেন। ২০২৫ সালে তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে সেনবাগ থানায় একটি মামলা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৯টার দিকে উপজেলার চাঁনপুর হাইস্কুল এলাকায় অভিযান চালায় সেনবাগ থানার পুলিশ। অভিযানে আওয়ামী লীগ নেতা টিটুকে গ্রেপ্তার করা হয়। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার বলেন, একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতো সোপর্দ করা হবে।  

আয়শা/১৬ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:২২

▎সর্বশেষ

ad