ব্রেকিং নিউজ
হরমুজ ইস্যুতে ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের গাবতলী হাটে গরুর দামে ধস, অবিক্রিত পশু নিয়ে বিপাকে ব্যাপারীরা জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা কেনিয়ায় স্কুলে অগ্নিকাণ্ডে অন্তত ১৬ শিক্ষার্থী নিহত, আহত ৭৪ আদ্‌-দ্বীনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী ঈদের দিন গোপালগঞ্জের সড়কে ঝরল ৫ প্রাণ কারাগারে ঈদ: নতুন পাঞ্জাবিতে সাবেক মন্ত্রী-এমপিরা, থাকছে গরু-খাসি-রোস্ট ইউক্রেন যুদ্ধে ৫ লাখ রুশ সেনা নিহত বিডিআর বিদ্রোহে নিহতদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

বলিভিয়ায় বন্যায় ৭ জনের প্রাণহানি

Mohon | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ - ০২:১৮:৪১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ভারী বর্ষণের ফলে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার পূর্বাঞ্চলের সান্তা ক্রুজ অঞ্চলে  ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনো নিখোঁজ আছেন অন্তত ২০ জন। সোমবার (১৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানায়।প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার ও শনিবারের অতিবর্ষণের কারণে নদীর বাঁধ ভেঙে যায়। এতে সরকারি স্থাপনা ও অন্তত দুটি সেতু ধ্বংস হয়েছে। নদীর পানি বেড়ে আশপাশের এলাকা প্লাবিত হয়েছে। বহু ঘরবাড়ি তলিয়ে গেছে, আর শতাধিক মানুষ এখনও পানিবন্দি অবস্থায় রয়েছেন।

বর্তমানে জরুরি বিভাগের উদ্ধারকারীরা বিপর্যস্ত এলাকায় কাজ করছে। বন্যার পানিতে আটকা পড়েছে গবাদি পশু, সেইসঙ্গে বহু গাছপালা তছনছ হয়ে গেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে ৬০০ পরিবার। এরইমধ্যে বন্যার ভয়াবহতা বিবেচনা করে, বলিভিয়ার প্রেসিডেন্ট রদ্রিগো পাজ সরকারি প্রাসাদে একটি সংকট কেন্দ্র স্থাপন করেছেন এবং নিজ দায়িত্বে পরিস্থিতি তদারকি করছেন।

 

 

কুইক টি ভি/মহন/১৫ ডিসেম্বর ২০২৫,/দুপুর ২:১৮

▎সর্বশেষ

ad