ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

মোদির সঙ্গে মেসির সাক্ষাৎ বাতিল

Mohon | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ - ০১:১০:৩৪ পিএম

ক্রীড়া ডেস্ক : আর্জেন্টাইন ফুটবল সুপারস্টার লিওনেল মেসির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্ধারিত সাক্ষাৎ বাতিল হয়েছে। ‘গোট ইন্ডিয়া ট্যুর’-এর অংশ হিসেবে আজ সোমবার নয়াদিল্লিতে মেসির ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা ছিল এবং এ জন্য ২১ মিনিটের একটি প্রোটোকলও প্রস্তুত করা হয়েছিল। তবে শেষ মুহূর্তে সেই বৈঠক বাতিল করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চার দিনের বিদেশ সফরে জর্ডান, ইথিওপিয়া ও ওমান যাচ্ছেন। ভারত ছাড়ার আগে এক বিবৃতিতে মোদি বলেন, ‘আজ আমি জর্ডান, ইথিওপিয়াএবং ওমান—এই তিন দেশে সফরে যাচ্ছি।

এই দেশগুলোর সঙ্গে ভারতের রয়েছে প্রাচীন সভ্যতাগত সম্পর্কের পাশাপাশি বিস্তৃত সমসাময়িক দ্বিপাক্ষিক যোগাযোগ।’তিন দিনের ভারত সফরে মেসির প্রথম গন্তব্য ছিল কলকাতা। সল্টলেক স্টেডিয়ামে তার উপস্থিতিকে ঘিরে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলেও পরবর্তী দুই শহর হায়দরাবাদ ও মুম্বাইয়েসফর নির্বিঘ্নেই সম্পন্ন হয়। মেসির ভারত সফরের পর্দা নামবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে। 

 

 

কুইক টি ভি/মহন/১৫ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১:১০

▎সর্বশেষ

ad