ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

মীরসরাইয়ে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার

Ayesha Siddika | আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ - ১০:৩০:৫৩ পিএম

ডেস্ক নিউজ : চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ১০০ পিস ইয়াবাসহ মো. সালাউদ্দিন (৩৬) নামের এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৭ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সাহেরখালী ইউনিয়নের সবজি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার সালাউদ্দিনের বাড়ি সাহেরখালীর উত্তর সাহেরখালী এলাকায়। তিনি সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ভোরের বাজার এলাকায় অভিযানপরিচালনা করে ইয়াবাসহ সালাউদ্দিনকে ধরা হয়।
তার বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ (শনিবার) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

আয়শা/০৮ নভেম্বর ২০২৫,/রাত ১০:২৮

▎সর্বশেষ

ad