ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

টানা ডেস্কে কাজ করলে হাতব্যথা? জেনে নিন সহজ সমাধান

Anima Rakhi | আপডেট: ০২ নভেম্বর ২০২৫ - ১০:৫৫:১৮ পিএম

লাইফ স্টাইল ডেস্ক  : টানা ডেস্কে বসে কাজ করলে হাতে ব্যথা হওয়া খুবই সাধারণ ঘটনা। অনেক সময় মাউস বা কিবোর্ড দীর্ঘক্ষণ ব্যবহার, ভুল ভঙ্গিতে হাত রাখা কিংবা একটানা টাইপিংয়ের কারণে কনুই থেকে কব্জি পর্যন্ত ব্যথা দেখা দেয়।

চিকিৎসকদের মতে, এ ধরনের ব্যথায় ওষুধ নয়, নিয়মিত হালকা ব্যায়ামই হতে পারে কার্যকর সমাধান। বিশেষ করে যোগব্যায়ামের ‘কেহুনি নমন’ আসনটি হাতে আরাম দেয় এবং পেশি সক্রিয় রাখে।

এই ব্যায়ামটি করতে আলাদা কোনো জায়গার প্রয়োজন নেই—চেয়ারে বসেই করা যায়। বয়স বা শারীরিক সক্ষমতা—কোনোটিই বাধা নয়।

কীভাবে করবেন:
চেয়ারে বা মাদুরে সোজা হয়ে বসুন। দুই হাত কোলের ওপর রাখুন, শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখুন।
এরপর শ্বাস ছাড়তে ছাড়তে দুই হাত সামনে টানটান করে দিন।
তারপর কনুই ভাঁজ করে হাতের আঙুল দিয়ে কাঁধ স্পর্শ করুন।
কয়েক সেকেন্ড রেখে শ্বাস নিতে নিতে হাত আবার সোজা করুন।
এভাবে পাঁচবার করলে এক সেট হবে। প্রতিদিন তিন থেকে চার সেট করলে দ্রুত ফল পাবেন।

উপকারিতা:

– হাতের ও কাঁধের ব্যথা কমে

– ফ্রোজেন শোল্ডারের সমস্যা উপশম হয়

– কব্জি ও আঙুলের ব্যথা দূর করে

– রক্তসঞ্চালন বাড়ায়, বাতজনিত ব্যথাও কমে

সতর্কতা:
কনুইয়ে আঘাত, হাড়ের অস্ত্রোপচার বা হাড় ভঙ্গুরতা থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া এই আসন করা ঠিক নয়।

সূত্র: আনন্দবাজার ডট কম

কিউএনবি/অনিমা/০২ নভেম্বর ২০২৫,/রাত ১০:৫৫

▎সর্বশেষ

ad