ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইসি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নয়

Anima Rakhi | আপডেট: ০১ নভেম্বর ২০২৫ - ০১:৫৬:১৪ পিএম

ডেস্ক নিউজ : ‍ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ সীমিত করল নির্বাচন কমিশন (ইসি)।

সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক নির্দেশনার পর এমন অফিস আদেশ জারি করেছে সংস্থাটি। 

ইসির সংস্থাপন শাখার সহকারী সচিব মো. মমতাজ আল শিবলী ইতোমধ্যে আদেশটি সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠিয়েছেন।

প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছিল, সব বিদেশ ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা কঠোরভাবে প্রতিপালনের পাশাপাশি এখন থেকে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত একান্ত অপরিহার্য কারণ ছাড়া বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকতে হবে।

সেই চিঠির আলোকে ইসি আদেশে এনআইডি মহাপরিচালকসহ সব মাঠ কর্মকর্তাদের বিদেশ সফর সংক্রান্ত সরকারি সিদ্ধান্ত মানতে বলা হয়েছে।

তবে ইসি কর্মকর্তারা বলছেন, প্রবাসী ভোটার কার্যক্রমের জন্য তাদের কিছু দেশে সফর রয়েছে।

গণমাধ্যমকে নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে এবং আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

অনিমা/ ০১ নভেম্বর ২০২৫,/দুপুর ১:৫৫

▎সর্বশেষ

ad