ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ট্রফি না নেওয়ায় ভারতকে ধুয়ে দিলেন এবি ডি ভিলিয়ার্স

Mohon | আপডেট: ০২ অক্টোবর ২০২৫ - ০৩:৩৭:৫৪ পিএম

খেলাধুলা নিউজ ডেক্সঃ  এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জেতে ভারত। তবে মাঠে এসিসি ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে ট্রফি নেয়নি তারা। ভারতের এমন কর্মকাণ্ডে তৈরি হয় তীব্র বিতর্ক। এবার এশিয়ার চ্যাম্পিয়নদের কড়া সমালোচনায় মেতেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স।

প্রোটিয়া এই ক্রিকেটার সাফ জানিয়ে দেন, ক্রিকেটের সঙ্গে কোনোভাবেই রাজনীতি মেশানো উচিত না। এই ধরনের ঘটনা ব্রিবতকর পরিস্থিতি তৈরি করে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে জানান, ভারতের এমন কাণ্ড পছন্দ হয়নি তার।

এবি ডি ভিলিয়ার্স বলেন, ‘যিনি ট্রফি তুলে দিচ্ছিলেন তাকে নিয়ে ভারতীয় দল আসলে খুশি ছিল না। আমি মনে করি, খেলাধুলায় এর কোনো স্থান নেই। রাজনীতি আলাদা, খেলাধুলা আলাদা। খেলাধুলাকে তার নিজস্ব আনন্দের জায়গা থেকে উদ্‌যাপন করা উচিত, যা ঘটেছে তা সত্যিই দুঃখজনক। আশা করি ভবিষ্যতে এর সমাধান হবে। এমন ঘটনা খেলোয়াড়দের জন্যও বিব্রতকর পরিস্থিতি তৈরি করে যা আমার পছন্দ নয়। ফাইনাল শেষে আসলেই পরিস্থিতি ছিল বেশ অস্বস্তিকর।

মাঠের বাইরের কাণ্ডে ভারতের সমালোচনা করলেও মাঠে ভারতের পারফরম্যান্সে মুগ্ধ এবি। তিনি বলেন, ‘ভারত অসাধারণ ফর্মে আছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর খুব দূরে নয়। ভারতীয় দল প্রতিভায় ভরপুর এবং বড় ম্যাচে নিজেদের প্রমাণ করতে জানে। তাদের এই দাপুটে খেলা সত্যিই উপভোগ্য। চলতি মাসের শেষদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ রয়েছে ভারতের। এশিয়া কাপজয়ী দলকে সেই সিরিজে দিতে হবে কঠিন পরীক্ষা।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/০২ অক্টোবর ২০২৫/বিকালঃ ০৩.২৫
▎সর্বশেষ

ad