ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল স্বামীর, গুরুতর আহত স্ত্রী

Mohon | আপডেট: ০১ অক্টোবর ২০২৫ - ০৬:০৮:৪৯ পিএম

দূর্ঘটনা নিউজ ডেক্সঃ  টাঙ্গাইলের মধুপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় আপন মিয়া নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী ফারজানা আক্তার। বুধবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের কাইতকাই রূপালী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আপন মিয়া (২৪) জামালপুরের সরিষাবাড়ি উপজেলার মূলবাড়ি এলাকার রবিউল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সিমেন্টবোঝাই কাভার্ডভ্যান মধুপুর থেকে জামালপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কাভার্ডভ্যানটি পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দিলে চালক মোটরসাইকেলসহ গাড়ির পেছনের চাকার নিচে আটকা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

এ সময় তার স্ত্রী আহত হন। খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করে। মধুপুর থানার ওসি এমরানুল কবির বলেন, নিহত যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/০১ অক্টোবর ২০২৫/সন্ধ্যাঃ ০৬.০৬

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad