ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

কক্সবাজারে পাহাড় থেকে আবারও উদ্ধার ৫, আটক ২

Ayesha Siddika | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ - ০৭:৪৩:০৩ পিএম

ডেস্ক নিউজ : মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ড সদর দফতরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। তবে আটক ও উদ্ধারদের নাম-পরিচয় নিশ্চিত করেননি তিনি।

লে. কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘সোমবার মধ্যরাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার গহীন পাহাড়ে দুর্বৃত্তরা মুক্তিপণের দাবিতে কয়েকজনকে অপহরণ করে জিম্মি রাখার খবর পায় কোস্টগার্ড। পরে কোস্টগার্ডের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মুক্তিপণ আদায় এবং মালয়েশিয়া পাচারের উদ্দেশে জিম্মি রাখা পাঁচজনকে উদ্ধার করা হয়।’

কোস্ট গার্ডের এ কর্মকর্তা বলেন, ‘উদ্ধারদের দেয়া তথ্য মতে, মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত দুই অপহরণকারীকে আটক করা হয়। উদ্ধারদের স্বজনদের কাছে হস্তান্তর এবং আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।’একই পাহাড় থেকে এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) র‌্যাব ও বিজিবি অস্ত্রসহ তিন পাচারকারীকে আটক করে এবং উদ্ধার করে ৮৪ ভুক্তভোগীকে। কোস্টগার্ড ১৮ সেপ্টেম্বর ৬৬ জনকে উদ্ধার করে, ১৬ সেপ্টেম্বর বিজিবি ১১ জনকে উদ্ধার করে ১২ জনকে আটক করে।

 

 

আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৭:৪০

▎সর্বশেষ

ad