ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

শেরপুর সীমান্তে বিপুল ভারতীয় ওষুধ, মাদক ও ৭ চোরাই গরু আটক

Ayesha Siddika | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ - ০৮:৪১:১১ পিএম

ডেস্ক নিউজ : শেরপুরের নালিতাবাড়ী ও পার্শ্ববর্তী ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ, বিভিন্ন ব্রান্ডের মদ ও গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১০ সেপ্টেম্বর) ভোররাতে পৃথক পৃথক অভিযানে এসব ভারতীয় অবৈধ মালামাল জব্দ করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী ও হালুয়াঘাট বিওপির টহল দল অভিযান চালায়। এ সময় ৪ হাজার ৮২৮ পিস ভারতীয় বিভিন্ন প্রকারের ভারতীয়  ঔষধ, ২৩ বোতল ভারতীয় মদ এবং ৭টি ভারতীয় গরু আটক করা হয়।

তবে অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় অবৈধ এ সব মালামালের বাজারমূল্য আনুমানিক ১৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

 

 

আয়শা/২০ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৮:৩৩

▎সর্বশেষ

ad