ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

আইন মন্ত্রণালয়ে নতুন দুই যুগ্ম সচিবের নিয়োগ

Mohon | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫ - ০৫:৪৮:২৩ পিএম

নিউজ ডেক্সঃ  আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা জজ খাদেমুল কায়েস ও আজিজুল হক। বুধবার (০৩ সেপ্টেম্বর) আইন, সংসদ ও বিচার মন্ত্রণালয়ের পৃথক দুটি অফিস আদেশে এ বিষয় জানানো হয়।

বিচারক খাদেমুল কায়েস এর আগে জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বিচারক আজিজুল হক সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার, আইন মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

অফিস আদেশে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩-এর ১০.০০.০০০০.১২৭.১৯.০০১.২৫.৫৩০ নম্বর স্মারকমূলে মো. খাদেম উল কায়েসকে জেলা ও দায়রা জজ, মৌলভীবাজার হতে আইন ও বিচার বিভাগে যুগ্মসচিব (জেলা ও দায়রা জজ) পদে নিয়োগ করা হয়।

এছাড়া আরেক অফিস আদেশে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩-এর ১০.০০.০০০০.১২৭.১৯.০০১.২৫.৫৩৫ নম্বর স্মারকমূলে এ বিভাগের উপসচিব মো. আজিজুল হককে যুগ্মসচিব (জেলা জজ) হিসেবে পদায়ন করা হয়।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/০৪ সেপ্টেম্বর ২০২৫/বিকালঃ ০৫.০০

▎সর্বশেষ

ad