ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

চট্টগ্রামের সৈকত বার ও রেস্তোরাঁয় আগুন..

Mohon | আপডেট: ২৫ আগস্ট ২০২৫ - ১২:৪৭:০১ পিএম

 নিউজ ডেক্সঃ   চট্টগ্রাম নগরের স্টেশন রোডে বাংলাদেশ পর্যটন করপোরেশনের সৈকত বার অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। সোমবার (২৫ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে ওয়্যারলেস অপারেটর খলিলুর রহমান আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, হোটেল সৈকতের সামনে বারে আগুন লাগার ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতি তদন্তসাপেক্ষে জানা যাবে।

গত বছরের ৫ আগস্ট বারটিতে লুটপাট করা হয়েছিল। এমনকি দুর্বৃত্তরা বারের স্থাপনাও কেটে লুটপাট করে নিয়ে যায়। পরে নতুন করে সংস্কারের পর চালু হয় বারটি।

 

 

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/২৪ আগস্ট ২০২৫/দুপুরঃ ১২.৩০

▎সর্বশেষ

ad