ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

বিশ্ববিদ্যালয়ের বাসের সঙ্গে হানিফ বাসের সংঘর্ষ..

Mohon | আপডেট: ০৬ আগস্ট ২০২৫ - ০১:২১:১২ পিএম

নিউজ ডেক্সঃ  চট্টগ্রামে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পরিবহনকারী একটি বাসের সঙ্গে হানিফ পরিবহনের একটি বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৮ জন আহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে পটিয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীবাহী বাসটি মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামগামী একটি হানিফ বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুই বাসের অন্তত ২৮ জন যাত্রী আহত হন।

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দিন শাহরিয়ার বলেন, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে ভর্তি হওয়া আহতদের কারও অবস্থা গুরুতর নয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সারোয়ার কামাল বলেন, আহতদের মধ্যে ২০ জনকে ট্রাস্ট মেডিকেল কলেজে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কয়েকজনকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাদিয়া সুলতানা বলেন, আহতদের মধ্যে ৮ জনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে ৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বাকি ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

অনলাইন নিউজ ডেক্সঃ

কুইক টি ভি/রাজ/০৬ আগস্ট ২০২৫/ দুপুরঃ ০১.১০

▎সর্বশেষ

ad