ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নিহত ৪

Mohon | আপডেট: ০২ আগস্ট ২০২৫ - ০৪:১৩:১৮ পিএম

নিউজ ডেক্সঃ  কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাচালক ও যাত্রীসহ পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (২ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার রশিদনগর পানিরছড়া-ভারুয়াখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে দুজন নারী এবং তিনজন পুরুষ রয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে একটি ট্রেন চট্টগ্রামের দিকে ছেড়ে যাচ্ছিল। ক্রসিং দিয়ে রেলপথ পার হচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। এ সময় ট্রেনটি ধাক্কা দিলে যাত্রীসহ অটোরিকশাটিকে প্রায় ১ কিলোমিটার দূরে নিয়ে যায়। অটোরিকশাটি দুমড়েমুচড়ে পাঁচজন যাত্রী মারা যায়। তাদের শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন হয়ে রেললাইনের ছড়িয়ে পড়ে।

ঈদগাঁও ইসলামাবাদ স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আবদুল কাইয়ুম বলেন, সাড়ে ১২টায় কক্সবাজার স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় পর্যটক ৮১৩ নম্বর এক্সপ্রেস ট্রেনটি। সেটিতেই এ দুর্ঘটনা ঘটেছে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টিভি /রাজ/০২আগষ্ট২০২৫/বিকালঃ ৪.১২
▎সর্বশেষ

ad