
আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে সম্পন্ন হলো ইসরাইল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির প্রথম পর্যায়ের শেষ ধাপ। এই ধাপে হামাস শনিবার ৫ জন ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে। যার মধ্যে পাঁচজনকে ইতোমধ্যে রেড ক্রসের মাধ্যমে ইসরাইলি বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
যুদ্ধবিরতির ভবিষ্যৎ অনিশ্চিত
হামাস বলেছে, দখলদার ইসরাইল যদি স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহারে সম্মত না হয় তাহলে তারা আর কোনো জিম্মির মুক্তি দেবে না।
অন্যদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসকে সামরিকভাবে পরাজিত করাই তার মূল লক্ষ্য।
এদিকে ট্রাম্প প্রশাসনও গাজা নিয়ে একটি বিতর্কিত পরিকল্পনা প্রস্তাব করেছে, যেখানে ২০ লাখ ফিলিস্তিনিকে সরিয়ে সেখানে মার্কিন মালিকানাধীন অবকাঠামো গড়ার কথা বলা হয়েছে।
এই ত্রিমুখী তৎপরতার মুখে গাজা যুদ্ধবিরতি এখন দারুণ এক অনিশচয়তার মুখে পড়েছে। যদিও
এই বন্দি বিনিময় যুদ্ধবিরতির ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তবে বর্তমানে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা এখনো বিদ্যমান।
কিউটিভি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:৫৫





