দেশকে নতুনভাবে গড়তে আরও আন্তরিক হতে হবে: মির্জা ফখরুল

Ayesha Siddika | আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০২৫ - ০৩:২৭:১০ পিএম

ডেস্ক নিউজ : দেশকে নতুন করে গড়ে তুলতে সবাইকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক মাহফুজ উল্লাহর মরণোত্তর সংবর্ধনা উপলক্ষে এক আলোচনাসভায় এ কথা বলেন তিনি।

এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বছরের পর বছর অনেকে সাংবাদিক নেতা হয়েছেন। সাংবাদিকদের কল্যাণে তারা কতটা কাজ করেছেন জাতি তা দেখেছে। এসব সাংবাদিকরা ক্ষমতাসীনদের সঙ্গে থেকে আয়-রোজগারের চেষ্টা করেছে। সাংবাদিক মাহফুজ উল্লা এক্ষেত্রে ব্যতিক্রম ছিলেন। তিনি বুদ্ধিবৃত্তিক চর্চা ও অন্যায়ের বিরুদ্ধে ছিলেন সোচ্চার।

 

 

কিউটিভি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:২২

▎সর্বশেষ

ad