চালক ঘুমিয়ে যাওয়ায় বাস খাদে পড়ে পাকিস্তানে নিহত ৮

Anima Rakhi | আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০২৫ - ০৮:৩২:২২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের কাসুর জেলার রাভিনে যাত্রীবাস খাদে পড়ে আটজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে জিও নিউজ।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, চালক এক পর্যায়ে ঘুমিয়ে পড়লে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে গেলে এ ঘটনা ঘটে। এতে নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। 

হাসপাতাল সূত্র জানিয়েছে, আহত দু’জনের অবস্থা গুরুতর। জিও নিউজকে পুলিশ জানিয়েছে, কি কারণে এ দুর্ঘটনা ঘটেছে তার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

কিউটিভি/অনিমা/২১ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:৩১

▎সর্বশেষ

ad