জেলেনস্কির সঙ্গে ‘প্রয়োজনে’ আলোচনায় বসতে রাজি পুতিন!

Ayesha Siddika | আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০২৫ - ০৬:০৬:৫১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে চলমান যুদ্ধের অবসান ঘটাতে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সৌদি আরবে শীর্ষ রুশ ও মার্কিন কূটনীতিকদের বৈঠকের মধ্যেই এই ঘোষণা এসেছে। খবর এনডিটিভি’র।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে এই অলোচনায় আয়োজক দেশ সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ এবং দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোসাদ বিন মোহাম্মদ আল-আইবান অংশ নিয়েছেন।

বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এছাড়াও বৈঠকে অংশ নিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ ও ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। অন্যদিকে রুশ প্রতিনিধিদলে নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। এছাড়া পুতিনের পররাষ্ট্র নীতি উপদেষ্টা ইউরি উশাকভ বৈঠকে অংশ নিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বৈঠকে দুই পক্ষ ইউক্রেন যুদ্ধ অবসানের পথগুলো এবং যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কূটনৈতিক সম্পর্ক পুনর্বহাল করা নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।

 

 

কিউটিভি/আয়শা/১৮ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:০৫

▎সর্বশেষ

ad