
ডেস্ক নিউজ : মেট্রোরেলে একদিনে ৪ লাখ যাত্রী পরিবহণের মাইলফলক অর্জিত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
নতুন এই অর্জনে সার্বিক নির্দেশনা ও পরামর্শ দেয়ায় সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং সিনিয়র সচিব মো. এহছানুল হককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএল জানিয়েছে, সম্মানিত মেট্রোযাত্রীদের সেবায় আমরা নিবেদিত। আগামীর পথচলায় আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।
কিউটিভি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৫,/দুপুর ২:৫৫






