ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক ১৫ ফেব্রুয়ারি

Anima Rakhi | আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০২৫ - ১০:২৭:৪৯ এএম

ডেস্ক নিউজ : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করবেন।

সোমবার রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস বিফ্রিংয়ে তিনি একথা জানান।

শফিকুল আলম বলেন, সংস্কার কমিশনের সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক দল ও জুলাই গণঅভ্যুত্থানের শরিকরা বৈঠকে অংশ নেবেন।

তিনি বলেন, প্রথম বৈঠকে সকল রাজনৈতিক দলসহ সবাই অংশ নেবেন। সবাই মিলে পরবর্তীকালে সম্মিলিত না পৃথক বৈঠক হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিফ্রিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

কিউটিভি/অনিমা/১১ ফেব্রুয়ারী ২০২৫,/সকাল ১০:২৭

▎সর্বশেষ

ad