ব্রেকিং নিউজ
৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘জমির উদ্দিন সরকার শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান’ রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ

রাজশাহীর দেশি খেলোয়াড়দের খাম হাতে ছবি, বিদেশিরা মাঠে আসেননি

Ayesha Siddika | আপডেট: ২৬ জানুয়ারী ২০২৫ - ০৬:৫২:০৯ পিএম

স্পোর্টস ডেস্ক : রংপুর রাইডার্সের বিপক্ষে দুর্বার রাজশাহীর ম্যাচ শুরু হতে এক ঘণ্টারও কম সময় বাকি। অথচ এখনো দলটির বিদেশি ক্রিকেটাররা মাঠে আসেননি। এদিকে দলটির দেশি ক্রিকেটারদের খাম হাতে একটি ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন এনামুল হক বিজয়।

ক্যাপশনে এই ক্রিকেটার লিখেছেন, ‘অল ইজ ওয়েল (সব ঠিক আছে)। লে ঘিরে লে।’ তার পোস্ট থেকে ধারণা করা হচ্ছে, দেশি ক্রিকেটাররা রাজশাহী ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে নিজেদের পাওনা বুঝে পেয়েছেন।

তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দলটির বিদেশি ক্রিকেটাররা মাঠে এসে পৌঁছাননি। জানা গেছে, পারিশ্রমিক না পাওয়াতে তারা হোটেলে-ই রয়ে গেছেন। ম্যাচের জন্য তারা মাঠে আসবেন কিনা তা এখনো জানা যায়নি।

বিপিএলের নিয়ম অনুযায়ী, প্রত্যেক দলকে অন্তত দুইজন বিদেশি ক্রিকেটারকে একাদশে রাখতে হবে। এদিকে রংপুরের বিপক্ষে ম্যাচের দিন ঢাকায় হঠাৎ নিজেদের হোটেল পরিবর্তন করেছে রাজশাহী। ওয়েস্টিন ছেড়ে শেরাটনে উঠেছেন দলটির ক্রিকেটার ও স্টাফরা। হোটেল পরিবর্তনের কারণ সম্পর্কে এখনো দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

 

 

কিউটিভি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:৫০

▎সর্বশেষ

ad