ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন এক কলেজের ৫৩ শিক্ষার্থী

Anima Rakhi | আপডেট: ২১ জানুয়ারী ২০২৫ - ০২:৪৪:২০ পিএম

ডেস্ক নিউজ : নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের ৫৩ শিক্ষার্থী এবার মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন।

জানা গেছে, ওই শিক্ষাপ্রতিষ্ঠানটি থেকে প্রতিবছর বিপুল সংখ্যক শিক্ষার্থী মেডিকেল, বুয়েটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়ে আসছেন।

এ বছর যারা মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন তারা হলেন- ঢাকা মেডিকেল কলেজে ফাহিম ও সুমাইয়া শারমিন। রংপুর মেডিকেল কলেজে সৌরভ, মণিষা, খাদিজা, সাদিকুল, পর্শিয়া, রেজওয়ানা, জোবাদুর ও মুয়াজ আলম। রাজশাহী মেডিকেল কলেজে সুমাইয়া, তারিন, প্রজ্ঞা, রাইসা, ফজলে রাব্বি ও রুশো। নীলফামারী মেডিকেল কলেজে মিম, কিবতিয়া ও নাফিস ফুয়াদ। দিনাজপুর মেডিকেল কলেজে তুশিন, কণা, ঋতু, মারিয়া, মুনতাহা ও সায়েমুজ্জামান।

সিরাজগঞ্জ মেডিকেল কলেজে মেধা ও অংকন। বগুড়া মেডিকেল কলেজে আশা, জুথি, জেরিন ও নখবাত তাবাসসুম রাইয়ান। পাবনা মেডিকেল কলেজে তিথি, তানজিলা ও মামুনি। নওগাঁ মেডিকেল কলেজে শুভ রায়। সিলেট মেডিকেল কলেজে রুমাইয়া। গোপালগঞ্জ মেডিকেল কলেজে আল আমিন। ময়মনসিংহ মেডিকেল কলেজে শেখ মাঈন।

সলিমুল্লাহ মেডিকেল কলেজে রিয়াদ ও তৌফিকা। সাতক্ষীরা মেডিকেল কলেজে আরিফ মুহাইমিন ও প্রিয়াঙ্কা। তাজউদ্দীন মেডিকেল কলেজে মারজানা। কিশোরগঞ্জ মেডিকেল কলেজে জাফরুন্নেসা। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে সোহানী মণ্ডল রাধা ও আতিয়া। কুষ্টিয়া মেডিকেল কলেজে হৈমন্তী এবং যশোর মেডিকেল কলেজে মুমতামিম মাহবুব রুহান।

এ ব্যাপারে কলেজটির অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিকতার কারণে এ ফলাফল অর্জিত হয়েছে। এখান থেকে গত বছর ৫২ জন শিক্ষার্থী বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছিল। মূলত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিবছর মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ধারাবাহিক সফলতা ধরে রাখা সম্ভব হচ্ছে বলে জানান তিনি।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটি থেকে ২০২৪ সালে ৫২ জন, ২০২৩ সালে ৩৫ জন, ২০২২ সালে ৩৯ জন, ২০২১ সালে ৪০ জন, ২০১৯ সালে ৩৬ জন ও ২০১৮ সালে ৩৮ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পায়।

চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ২৬২ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২৫৫ জন।

কিউটিভি/অনিমা/২১ জানুয়ারী ২০২৫,/দুপুর ২:৪৪

▎সর্বশেষ

ad