ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

কেন রোজার প্রেমে পড়লেন, প্রশ্নের উত্তরে যা বললেন তাহসান

Ayesha Siddika | আপডেট: ০৭ জানুয়ারী ২০২৫ - ০৯:২২:৪৫ পিএম

বিনোদন ডেস্ক : ভক্তদের কৌতূহল মেটাতে নতুন গান ‘একা ঘর আমার’ র অনুষ্ঠানে সংবাদমাধ্যমে কথা বলেন তাহসান। উত্তর দেন সাংবাদিকদের নানা প্রশ্নের।


কেন রোজার প্রেমে পড়লেন, প্রশ্নের উত্তরে যা বললেন তাহসান
সংবাদমাধ্যমে কথা বলছেন তাহসান। ছবি: সংগৃহীত

তাহসান বলেন, আমার জীবন খুবই সাধারণ। বিয়ে করে দর্শকদের চমক দেইনি, বরং এটা আমার জীবনের একটা অংশ। তাহসান আরও বলেন, যেহেতু আমি একজন সেলিব্রেটি, তাই দর্শকদের আমাকে নিয়ে আগ্রহ আছে, আমার ব্যক্তিগত জীবনে কী হয় জানতে চায়। তাই আমার বিয়ের কথা সবাইকে জানিয়েছি।

বিয়ের পর অনুভূতি কী এমন প্রশ্নের উত্তরে তাহসান একটু হেসেই বলেন, আসলে এ প্রশ্নের উত্তর অনেকভাবেই দেয়া যায়। আমাদের দেশের দর্শক কিন্তু রসবোধটা ঠিক নিতে পারে না। তাই এ প্রশ্নের উত্তরটা আমার যেভাবে দিলে মজা লাগতো, সেভাবে আমি দিতে পারছি না। তবে আমি বলব, বিয়ের অনুভূতিতা সত্যি অসাধারণ। এটা একটা আল্লাহর রহমত।
 
স্ত্রী সম্পর্কে বলতে গিয়ে তাহসান বলেন, আমি আমার জীবনে এমন একজনকে পেয়েছি, যে আমার জীবনে হাসি আর সুখ নিয়ে এসেছে। এরপর একটু মজা করেই তাহসান বলেন, ব্যক্তিগত জীবনে এমন অনেক ঘটনাই থাকে যা ক্যামেরার সামনে বলা রুচিশীল না। কেন তার (রোজা) প্রেমে পড়েছি, কেন তাকে ভালোবাসি এটা আমাদের একান্তই ব্যক্তিগত বিষয়। তাই আমি মেকি কোনো কথা আপনাদের শোনাতে চাই না। আমি শুধু একটা কথাই বলতে চাই, জীবন আসলেই সুন্দর। কারণ আমি তার দেখা পেয়েছি।

 

 

কিউটিভি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৫,/রাত ৯:২১

▎সর্বশেষ

ad