ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

‘প্রেমে অনেক প্রত্যাশা থাকে, পূরণ না হলে কষ্ট হয়’

Ayesha Siddika | আপডেট: ০৭ জানুয়ারী ২০২৫ - ০৬:২৩:২৮ পিএম

বিনোদন ডেস্ক : নতুন বছরের শুরুতে নতুন সংসার শুরু করেছেন জনপ্রিয় গায়ক অভিনেতা তাহসান। বিয়ের সুখবরের দুদিনের মাথায় প্রকাশ করলেন নিজেরনতুন গান ‘একা ঘর আমার’। তার সেই গানে মডেল হয়েছেন নতুন প্রজন্মের গায়িকা সিঁথি সাহা। এদিকে প্রকাশনা উৎসবে অংশ নিয়ে তাহসান বলেছেন, প্রতিবছরই কাজের পরিকল্পনা করি। যদিও গতবছর মাত্র দুটি গান করেছি। তবে এ বছর অনেক বেশি গানের পরিকল্পনা করেছি। বছরের প্রথম মাসেই চারটি গান করেছি। এর মধ্যে শুরুটা করলাম, ‘একা ঘর আমার’ দিয়ে।

গীতিকার-সুরকার-শিল্পী বলেন, প্রেম নিয়ে এতো এতো গান লেখা হয়েছে, এতো ভালো ভালো গীতিকার গান লিখেছেন। এ কারণে আমি ভেবেছি, প্রেমের ঠিক কোন বিষয়টি নিয়ে গান লেখা হয়নি। তখন মনে হলো, মানুষ যখন কারো প্রেমে পড়ে, অনেক প্রত্যাশা থাকে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হলে কষ্ট হয়। ততোদিনে অনেক বড় ভুল হয়ে যায়।

তাহসান বলেন, এমনো হয়, আপনি যাকে ভালোবাসেন সে যে কষ্টটা দিয়েছে, সেটি আপনি পুষে রাখছেন। আপনি কষ্টে চুরমার হয়ে যাচ্ছেন কিন্তু ভালোবাসা থেকে মুখ ফেরাতে পারছেন না। একজন মানুষকে ভালোবাসি, আবার ঘৃণাও করি, এমন কিন্তু হয়। এমন একটা অনুভূতি থেকে এই গানটা লেখা-সুর করা। ‘একা ঘর আমার’ প্রসঙ্গে সিঁথি সাহা বলেন, ‘তাহসান ভাইয়া যেমনটা বলছিলেন, প্রেম যত দিন থাকবে, স্যাডনেস ততোদিন থাকবে। এই গানটাও স্যাড রোমান্টিক। চমৎকার একটি গান। আশা করছি শ্রোতারা মনের ও চোখের আরাম পাবেন।’

 

 

কিউটিভি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:২১

▎সর্বশেষ

ad