ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

জয়পুরহাটের কালাইয়ে আশ্রয়ন প্রকল্পের হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

Ayesha Siddika | আপডেট: ০৬ জানুয়ারী ২০২৫ - ১০:১৪:০০ পিএম
মিজানুর রহমান মিন্টুজয়পুরহাট : জয়পুরহাটের কালাইয়ে হতদরিদ্র শীতার্তদের মাঝে ১৯০টি কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে কালাই পৌরসভার পক্ষ থেকে এসব কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পৌরসভার প্রশাসক শামিমা আক্তার জাহান।  
উল্লেখ্য, কালাই উপজেলার মাত্রায় ও উদয়পুর ইউনিয়নের অন্তর্গত আশ্রয়ন প্রকল্প এলাকার ১৯০ জন বাসিন্দার মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।  এ সময় আরও উপস্থিত ছিলেন কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার রহমান, মাত্রাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হান্নান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কালাই শাখার সমন্বয়ক তানিম সরকার প্রমুখ।  
ইউএনও শামিমা আক্তার জাহান বলেন, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাওয়া , ১ হাজার ৪০০টি, দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পাওয়া , ৭০০টি এবং উপজেলা পরিষদের অর্থায়নে ক্রয় করা ২ হাজার কম্বল বিতরণ ইতোমধ্যে সম্পন্ন বিতরণ করা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে আরও ১ হাজার কম্বল বিতরণের পরিকল্পনা আছে। তাছাড়া সরকারি ভাবে আরও যত শীত বস্ত্র বরাদ্দ পাওয়া যাবে, উপজেলার ছিন্নমূল ও হতদরিদ্র শীতার্ত মানুষের মধ্যে তা দ্রুত বিতরণ করা হবে। 

কিউটিভি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৫,/রাত ১০:০৫
▎সর্বশেষ

ad