ব্রেকিং নিউজ
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

আপনারাই তো আমাদের ভ্যালুটা বাড়িয়েছেন: রোজা আহমেদ

Ayesha Siddika | আপডেট: ০৬ জানুয়ারী ২০২৫ - ০৯:৫৭:৫৬ পিএম

বিনোদন ডেস্ক : তাহসানকে বিয়ে করার আগে এই রোজা আহমেদকে কেউ চিনত না। তিনি নেটিজেনদের কাছে বেশ পরিচিত ছিলেন মেকআপ আর্টিস্ট হিসেবে। সম্প্রতি রোজার একটি পুরোনো সাক্ষাৎকার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। আলাপচারিতায় রোজা তার ক্যারিয়ার ও পেশা নিয়ে অনেক কথা বলেছেন। মেকআপ আর্টিস্ট অনেক বেশি টাকা নেন অভিযোগ করলে তিনি বলেন, আপনারাই তো আমাদের ভ্যালুটা বাড়িয়েছেন।

অনেক ইনফ্লুয়েনসার কিংবা ব্র্যান্ড প্রোমোটাররা নাকি ফটোশুটে করেই লাখের মতো পারিশ্রমিক নেন। এছাড়াও মেকআপ আর্টিস্টরাও প্রতি মিনিটে হাজার টাকা পারিশ্রমিক নেন বলেও অভিযোগ রয়েছে। এ বিষয়ে রোজা বলেন, ‘আপনারাই তো আমাদের ভ্যালুটা বাড়িয়েছেন। একজন নামী-দামী সেলিব্রেটির কাছে না গিয়ে আপনারা আমাদের কাছে আসছেন। তাদের থেকেও যদি আমরা বেশি চার্জ করি, তারাও আমাদের নিচ্ছেন- আমরা কেন নেব না। এটা একটা ব্যাবসা আফটার অল।’ রোজা এও বলেন, ‘সে এটা ডিজার্ভ করে, হয়তো সে জন্য এটা তিনি চার্জ করেছেন।’

 

 

কিউটিভি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৫,/রাত ৯:৫২

▎সর্বশেষ

ad