ব্রেকিং নিউজ
৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘জমির উদ্দিন সরকার শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান’ রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ

ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Ayesha Siddika | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ - ১১:১০:২৯ পিএম

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বেঙ্গালুরুর প্রাদেশিক পিএফ কমিশনার সাদাক্ষারা গোপাল রেড্ডি। তার বিরুদ্ধে প্রভিডেন্ট ফান্ডের (পিএফ) প্রায় ৩৩ লাখ টাকা জালিয়াতির অভিযোগ উঠেছে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বেঙ্গালুরুর ইন্দিরানগরে অবস্থিত অ্যাপারেল ব্র্যান্ড সেঞ্চারাস লাইফস্টাইল কোম্পানির মালিকানা রয়েছে ভারতের ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারের। নিজের প্রতিষ্ঠানের কর্মীদের ভবিষ্যৎ পিএফ ফান্ড থেকে ২৩ লাখ ৩৬ হাজার ৬০২ রুপি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে উথাপ্পার বিরুদ্ধে। পরে তার নামে ভারতের প্রভিডেন্ট ফান্ড ও বিবিধ বিধান আইন–১৯৫২ অনুসারে মামলা করা হয়। সেই মামলাতেই তার বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ৩৯ বছর বয়সী সাবেক এই ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ তার প্রতিষ্ঠান সকল কর্মীর বেতন থেকে নির্দিষ্ট অঙ্কের পিএফের টাকা কেটে নিলেও, পিএফ অ্যাকাউন্টে সেই টাকা জমা দেননি। অর্থাৎ, তাদের সঙ্গে আর্থিক কারচুপি করেছেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। এই মর্মেই তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে।

তবে আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে যদি পিএফের সে অর্থ ফিরিয়ে দেন উথাপ্পা, সেক্ষেত্রে তাকে গ্রেফতার করা হবে না। তবে টাকা ফেরত দিতে না পারলে কারাগারে যেতে হবে আইপিএলে এক সময় কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা এই উইকেটকিপার-ব্যাটারকে।

 

 

কিউটিভি/আয়শা/২১ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:০০

▎সর্বশেষ

ad