ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

হ্যারি ব্রুক এখন টেস্টের নম্বর ওয়ান ব্যাটার

Ayesha Siddika | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ - ০৬:৩৪:১৮ পিএম

স্পোর্টস ডেস্ক : ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডকে শাসন করে জেতা ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ব্রুককে ব্যাটই ধরতে হয়নি। ওয়েলিংটনে ৩২৩ রানের জয়ে দ্বিতীয় ইনিংসে তিনি করেন ৫৫ রান। এরপর সতীর্থ জো রুট বলেছিলেন, হ্যারি ব্রুক এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটার। ব্রুককে নিয়ে রুটের বক্তব্যে নীল সিল মারল আইসিসি! প্রথম বারের মতো আইসিসির টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠেছেন ২৫ বছর বয়সি ক্রিকেটার।

২৩ ম্যাচে ৮ টেস্টের মালিক ব্রুককে জায়গা করে দিতে নিচে নামতে হলো রুটকে। ব্রুকের নামের পাশে ৮৯৮ রেটিং পয়েন্ট। ৮৯৭ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে রুট। গত জুলাইয়ে কেন উইলিয়ামসনে হটিয়ে শীর্ষ পজিশন দখল করেছিলেন তিনি। কিউইদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১০৬ রান করেছিলেন ফেব ফোরের ইংলিশ সদস্য। সেটা ছিল তার টেস্ট ক্যারিয়ারের ৩৬তম শতক। তিনে থাকা কেন উইলিয়ামসন ও চারে থাকা যশস্বী জয়সওয়ালের কোনো পরিবর্তন হয়নি।

ব্রুকের তাণ্ডব চালানো সপ্তাহে ট্রাভিস হেডও ছিলেন স্বমহিমায়। ভারতের বিপক্ষে পার্থে দ্বিতীয় ইনিংসে ৮৯ রান করার পর ঘরের মাঠ অ্যাডিলেডে জাসপ্রিত বুমরাহদের ওপর তাণ্ডব চালিয়ে করেছিলেন ১৪০। ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে তার পুরস্কার পেলেন তিনি। ৭৮১ রেটিং পয়েন্ট নিয়ে তার স্থান পাঁচে। এক ধাপ এগিয়ে কামিন্দু মেন্ডিস ছয়ে। লঙ্কানদের বিপক্ষে ২ ম্যাচে ৩২৭ রান করা টেম্বা বাভুমা তিন ধাপ এগিয়ে সাতে উঠেছেন।
ড্যারেল মিচেল, রিশভ পন্ত ও স্টিভ স্মিথের প্রত্যেকের তিন ধাপ করে অবনতি হয়েছে। এদের মধ্যে মিচেল ৮, পন্ত ৯ ও স্মিথ ১১ নম্বরে। মার্নাস লাবুশেন তিন ধাপ এগিয়ে উঠেছেন ১৩ নম্বরে। বাংলাদেশিদের মধ্যে সবার শীর্ষে থাকা মুশফিকুর রহিম দুই ধাপ পিছিয়ে ৩২ নম্বরে। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে খেলতে পারেননি। লিটন দাস পিছিয়েছেন ৫ ধাপ। ৮৯০ রেটিং পয়েন্ট নিয়ে বোলিংয়ে বুমরাহ যথারীতি শীর্ষেই আছেন। অ্যাডিলেডে ফাইফার পাওয়া প্যাট কামিন্স এক ধাপ এগিয়ে উঠেছেন চারে। মিচেল স্টার্ক তিন ধাপ এগিয়ে উঠেছেন ১১ নম্বরে।

 

 

কিউটিভি/আয়শা/১১ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৩৩

▎সর্বশেষ

ad