ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

পরীক্ষার হলে হঠাৎ অসুস্থ ১৫ ছাত্রী, শিক্ষক পেটালেন অভিভাবকরা

Ayesha Siddika | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ - ১১:৩৫:৫৪ পিএম

ডেস্ক নিউজ : চান্দিনায় বার্ষিক সমাপনী পরীক্ষার হলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ১৫ জন শিক্ষার্থী। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে হামলা চালান অভিভাবকরা।

এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ অপর তিন সহকারী শিক্ষককে পিটিয়ে আহত করেন বিক্ষুব্ধ অভিভাবকরা। রোববার চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এ ঘটনা ঘটে। আহত শিক্ষকরা হলেন- ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাদেকুল ইসলাম কিরণ, বাংলা বিভাগের শিক্ষক আবু ইউনুছ, হিসাববিজ্ঞান বিভাগের সাইদুর রহমান সুজন ও ধর্মীয় শিক্ষক মো. ইলিয়াছ।

জানা যায়, নবম শ্রেণির পরীক্ষা চলাকলে বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়ের ৯নং কক্ষের অষ্টম শ্রেণির ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। সহপাঠীরাসহ শিক্ষকরা তাকে বিশ্রামের ব্যবস্থা করেন। কিছুক্ষণের মধ্যে ওই কক্ষের আরও ১৪ ছাত্রী অসুস্থ হলে তাদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বেলা ২টা থেকে দ্বিতীয় শিফটের পরীক্ষা শুরু হলে ১৫-২০ জন অভিভাবক বিদ্যালয়ে প্রবেশ করে শিক্ষকদের ওপর হামলা চালান।

 

 

কিউএনবি/আয়শা/০৮ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:২৫

▎সর্বশেষ

ad