ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

যে কারণে মসজিদুল হারাম ও মসজিদে নববীর উপর দিয়ে বিমান উড়ে না

Ayesha Siddika | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ - ০৪:৪৬:৪২ পিএম

ডেস্ক নিউজ : মুফতি আবদুল্লাহ তামিম

মসজিদুল হারাম ইসলামের পবিত্রতম মসজিদ, যেখানে রয়েছে পবিত্র কাবা। এটি মুসলিম উম্মাহর ঐক্যের প্রতীক। প্রতিবছর লাখো মুসলিম এখানে হজ পালন করতে আসেন।
 

নো-ফ্লাই জোন কেন?মসজিদুল হারাম ও মসজিদে নববীর ওপর দিয়ে বিমান চলাচল নিষিদ্ধ করার পেছনে কয়েকটি কারণ রয়েছে। নিরাপত্তা, শান্তি ও স্থিতি বজায় রাখা। উড়োজাহাজের শব্দ দূষণ বা কম্পন যেন ইবাদতরত মুসল্লিদের মনোযোগ নষ্ট না করে। আর এ পবিত্রতম স্থানের পবিত্রতা যেনো বজায় থাকে। 

নিরাপত্তা নিশ্চিত করাও বড় কারণ। সম্ভাব্য দুর্ঘটনা বা ঝুঁকি এড়ানোর জন্য কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। পবিত্রতা রক্ষা করা। আকাশে যে কোনো ধরনের দূষণ বা বিঘ্ন যেন পবিত্র স্থানগুলোর পরিবেশকে ক্ষতিগ্রস্ত না করে এটাও লক্ষ্য রাখা হয় শতভাগ।

কীভাবে এটি কার্যকর করা হয়?

উড়োজাহাজ নিয়ন্ত্রণের জন্য আধুনিক রাডার ও নজরদারি ব্যবস্থা ব্যবহার করা হয়। পাইলট, বিমান সংস্থা ও এভিয়েশন কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় করে এসব বিধিনিষেধ মানা হয়। কোনো উড়োজাহাজ এই এলাকায় ঢুকলে কঠোর শাস্তির বিধান রয়েছে।

মসজিদুল হারাম ও মসজিদে নববীর পবিত্রতা অক্ষুণ্ণ রাখার জন্য আকাশপথে কঠোর নিয়ম-কানুন মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিধিনিষেধ শুধু নিরাপত্তার জন্য নয়, বরং এটি এসব স্থানের ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বের প্রতি শ্রদ্ধার প্রতীক। এ পবিত্র স্থানগুলোর প্রতি সম্মান দেখিয়ে নো-ফ্লাই জোনের নিয়ম মেনে চলা আমাদের সবার দায়িত্ব। সূত্র: ইসলামিক ইনফরমেশন

 

 

কিউটিভি/আয়শা/০৭ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:৪৩

▎সর্বশেষ

ad