ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ড. ইউনূসের নোবেল নিয়ে আপত্তিকর মন্তব্য পশ্চিমবঙ্গের স্পিকারের

Anima Rakhi | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪ - ০৮:২৪:৫০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : সংখ্যালঘু ইস্যু নিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক ভালো যাচ্ছে না। এই টানাপোড়নের মধ্যেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নোবেল পাওয়ার যৌক্তিকতা নিয়ে আপত্তিকর মন্তব্য করলেন ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার (৬ ডিসেম্বর) বাংলাদেশে হিন্দুদের ওপর কথিত হামলার অভিযোগ তুলে এই মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, শান্তির জন্য যে মানুষটাকে নোবেল দেয়া হয়েছিল তিনি তার নিজের দেশেই শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চূড়ান্ত ব্যর্থ। তিনি কি আদৌ সেসব কিছু করতে পারছেন? হাস্যকর নানা বিবৃতি দিচ্ছেন।

তার মতে, নোবেল পুরস্কার কেড়ে নেয়া হবে কিনা তা নিয়ে আমি মতামত দেয়ার কেউ না। তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি বাংলাদেশের এই ঘটনার পর এরকম একটা মানুষকে কেন নোবেল দেয়া হয়েছিল সেটাই প্রশ্ন। এটা মেনে নেয়া যায় না।

তিনি আক্ষেপ করে বলেন, পশ্চিমবঙ্গের মানুষকে খুব ভালোবাসতেন ওপার বাংলার মানুষেরা। আমি নিজে ওখানে গিয়েছি। আমার পরিবারের লোকরা ওখানে ছিল। কিছু মৌলবাদী লোক ইচ্ছাকৃতভাবে এই সন্ত্রাস তৈরি করছে। এর প্রতিবাদ করতেই হবে বলেও মন্তব্য করেন তিনি।

কিউটিভি/অনিমা/০৬ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:২৪

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad