ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

পদত্যাগ করলেন বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন

Anima Rakhi | আপডেট: ১৮ অক্টোবর ২০২৪ - ০৭:৩১:৫৮ পিএম

ডেস্ক নিউজ : বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন পদত্যাগ করেছেন। গতকাল বৃহস্পতিবার তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করেন। বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। মোহাম্মদ আজম বলেন, সেলিনা হোসেন পদত্যাগপত্রে সই করেছেন।

তবে সভাপতির পদত্যাগপত্র গৃহীত হওয়ার একটা প্রক্রিয়া আছে, সেটি সম্পন্ন না হলে আমরা আনুষ্ঠানিকভাবে বলতে পারছি না যে তিনি পদত্যাগ করেছেন। এটি যেহেতু প্রক্রিয়াধীন, তাই পদত্যাগপত্র গৃহীত হলে সেটি আমরা সবাইকে জানাব।
পদত্যাগের বিষয়ে সেলিনা হোসেন বলেন, বাংলা একাডেমি থেকে কর্মকর্তারা এসেছিলেন আমার বাসায়। আমি তাদের কাছে পদত্যাগপত্র সই করে দিয়েছি।

কথাসাহিত্যিক সেলিনা হোসেনকে ২০২২ সালের ৩ ফেব্রুয়ারি একাডেমির সভাপতি পদে তিন বছরের জন্য নিয়োগ দিয়েছিল আওয়ামী লীগ সরকার।

কিউটিভি/অনিমা/১৮ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:৩১

▎সর্বশেষ

ad