ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

ফিলিং স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

Ayesha Siddika | আপডেট: ১৮ অক্টোবর ২০২৪ - ০৪:১৯:৫৪ পিএম

ডেস্ক নিউজ : ঢাকার ধামরাইয়ে সিএনজি ফিলিং স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত ও একজন আহত হয়েছেন। শুক্রবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইল ধুলিভিটা এলাকায় ‘এন অ্যান্ড এন সিএনজি’ নামের রিফুয়েলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের নাম ফারুক হোসেন (৫০)। তিনি ধামরাই থানার শ্রীরামপুর দক্ষিণপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে। গুরুতর আহত সিএনজি অটোরিকশা চালককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। তার পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। 

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মাইক্রোবাসে সিএনজি গ্যাস রিফুয়েলিংয়ের সময় হঠাৎ বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মাইক্রোবাসের মালিক ও চালক ফারুক হোসেন। বিধ্বস্ত হয় মাইক্রোবাসটি। এ সময় পাশে থাকা আরেকটি সিএনজি অটোরিকশায় রিফুয়েলিংয়ের সময় গুরুতর আহত হন অজ্ঞাত চালক।

ধামরাইল থানার উপপরিদর্শক (এসআই) নাসির আহমেদ জানান, মাইক্রোবাসটির সিএনজি কনর্ভাসনের সময় থাকা ত্রুটি থেকে সিলিন্ডার বিস্ফোরিত হতে পারে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।

 

 

কিউটিভি/আয়শা/১৮ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:১৫

▎সর্বশেষ

ad