ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

ক্রিকেট নিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনার বিষয়টি উড়িয়ে দিল ভারত

Ayesha Siddika | আপডেট: ১৮ অক্টোবর ২০২৪ - ০৪:০০:৩৭ পিএম

স্পোর্টস ডেস্ক : আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান। আইসিসির এই আসরে অংশ নেবে আটটি দল। যেখানে বাকি দলগুলো পাকিস্তানে যাওয়ার কথা জানালেও বাগড়া বাধিয়েছে ভারত। চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে পাকিস্তানে যেতে চায় না দলটি। বিপরীতে তাদের চাওয়া ভারতের ম্যাচগুলো ভিন্ন কোথাও সরিয়ে নেওয়া।

এই অবস্থায় ধারণা করা হচ্ছিল, ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তান সফর গেলে এ নিয়ে জটিলতা কেটে যাবে। এরপর খবর রটে সাংহাই কো–অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে জয়শঙ্করের সঙ্গে ক্রিকেট নিয়ে আলোচনা করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি প্রধান মহসিন নাকভি। যেখানে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট সম্পর্ক পুনরায় চালুর ব্যাপারে আলোচনা হয়েছে বলেও জানানো হয়।

তবে বিষয়টি যে সত্য নয় সেটি বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে জানিয়ে দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন তিনি। ক্রিকেটবিষয়ক খবরটি সঠিক নয় জানিয়ে জয়সোয়াল বলেন, ‘ক্রিকেট নিয়ে কোনো আলোচনা হয়েছে কি হয়নি, আমি বলব এমন কিছুই ঘটেনি। যে প্রতিবেদনটি আপনি দেখেছেন, সেটি সঠিক নয়।’

তার এমন কথার পর চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের অংশগ্রহণ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। কেননা, ভারত সবশেষ পাকিস্তান সফরে গিয়েছিল ২০০৮ সালে। এরপর নিরাপত্তার অজুহাত দেখিয়ে আর কখনোই পাকিস্তান সফর করেনি ভারতীয় ক্রিকেট দল। সবশেষ এশিয়া কাপেও ভারত তাদের ম্যাচগুলো পাকিস্তানে না খেলে শ্রীলংকায় খেলেছে। এবারও সে পথেই হাঁটছে ভারত।

 

 

কিউটিভি/আয়শা/১৮ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:০০

▎সর্বশেষ

ad