ব্রেকিং নিউজ
ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর

বিদেশ যাওয়ার পথে ছাত্রলীগ নেতা গ্রেফতার

Ayesha Siddika | আপডেট: ১৮ অক্টোবর ২০২৪ - ০৩:৩৪:৫২ পিএম

ডেস্ক নিউজ : সুনামগঞ্জের ছাতকে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা আব্দুল কাদির তালুকদারকে সিলেট থেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি ছাতক ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি  ও কালারুকা ইউনিয়নের মুক্তির গাঁও গ্রামের মরহুম আব্দুল মালিকের ছেলে।

গতকাল বৃহস্পতিবার বিকালে সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশ তাকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে। পরে তাকে ছাতক থানায় হস্তান্তর করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি বিদেশে চলে যাওয়ার পথে পুলিশের হাতে আটক হন।

ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা মুন্না এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্রলীগ নেতা আব্দুল কাদির তালুকদারকে সুনামগঞ্জ সদর থানায় দায়ের করা একটি মামলায় গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে তাকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/১৮ অক্টোবর ২০২৪,/বিকাল ৩:৩৪

▎সর্বশেষ

ad