ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

কার সঙ্গে বিয়ে হবে এটি কি নির্ধারিত?

Ayesha Siddika | আপডেট: ১৫ অক্টোবর ২০২৪ - ০২:১৮:০৯ পিএম

ডেস্ক নিউজ : প্রশ্ন: কার সঙ্গে কার বিয়ে হবে এটা কি পূর্ব থেকে নির্ধারিত? এই সম্পর্কে সহিহ হাদিস কি বলে? যে যেমন সে সেরকম কাউকেই জীবনসঙ্গী পাবে । কথাটির সত্যতা কতটুকু? 

Advertisement

হ্যাঁ, তাকদিরে যা লিখা রয়েছে, তা দোয়ার মাধ্যমে পরিবর্তনও হয়ে যেতে পারে।

শত চেষ্টা করলেও কাউকে বিয়ে করা যাবে না, যদি না তাকদিরে লেখা থাকে বা আল্লাহর হুকুম হয়। তাকদির আল্লাহ লিখে রেখেছেন। এবং পরবর্তীতে আল্লাহ তাকদিরকে পরিবর্তনও করে দিতে পারেন।

তাই বান্দা সর্বোচ্চ চেষ্টা করবে ভালো পাত্রি/পাত্র দেখে বিবাহ করতে। এটি তাকদিরের বিষয়। 

এ বিষয়ে আলোচনা করতে রাসূল সা. নিষেধ করেছেন।

হজরত ইয়াহইয়া বনি আব্দুল্লাহ বিন আবী মুলাইকা তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি একদা হজরত আয়েশা রা. এর কাছে গেলেন। তখন তিনি তাকদির বিষয়ে তাকে কিছু জিজ্ঞাসা করেন, তখন হজরত আয়েশা রা. বলেন, আমি রাসুলকে সা. বলতে শুনেছি যে, যে ব্যক্তি তাকদির বিষয়ে কথা বলে, কিয়ামতের ময়দানে এ কারণে সে জিজ্ঞাসিত হবে। আর যে এ বিষয়ে আলোচনা না করবে, তাকে জিজ্ঞাসা করা হবে না।  (সুনানে ইবনে মাজাহ, হাদিস নং-৮৪)

 

 

কিউটিভি/আয়শা/১৫ অক্টোবর ২০২৪,/দুপুর ২:১৫

▎সর্বশেষ

ad