ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

রায়হান রাফীর সিনেমায় জিৎ, যা বললেন পরিচালক

Anima Rakhi | আপডেট: ০২ অক্টোবর ২০২৪ - ০২:২০:৪০ পিএম

বিনোদন ডেস্ক : ফের নতুন করে গুঞ্জন বাংলা বিনোদন দুনিয়ায়। তবে জিতের বিপরীতে এ পার বাংলার নায়িকা থাকবেন নাকি ও পার বাংলার, এই খবর এখনও মেলেনি।

গত জুলাই মাসে কলকাতায় প্রেক্ষাগৃহে ‘তুফান’ মুক্তির আগেই তুফান উঠেছিল অন্য একটি খবরে। রায়হান রাফী নাকি প্রযোজক-অভিনেতা জিতের সঙ্গে ছবি করতে ইচ্ছুক এমন কথা শোনা যায়। সেই খবরের সত্যতা জানতে সেই সময় আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল পরিচালকের সঙ্গে। 

এ প্রসঙ্গে পরিচালক রায়হান রাফি বলেন, ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় আরও ছবি তৈরির ইচ্ছে আছে। জিৎদা বাংলার সুপারস্টার। ওর সঙ্গে কাজ করতে পারলে খুবই ভালো লাগবে। কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির আরও অনেককেই আমার পছন্দ। তাই এখনই আলাদা করে কারও নাম উল্লেখ করার সময় আসেনি।

আসন্ন দুর্গাপূজা। শারদীয়া দুর্গা উৎসব উদ্যাপনের আমেজ বাঙালির মনে। মহালয়ার আগের দিন ঠিক একই বিষয় নিয়ে ফের নতুন করে গুঞ্জন বাংলার বিনোদন জগতে। এবার তার সঙ্গে যুক্ত হয়েছে আরও কিছু বক্তব্য। যেমন— রায়হানের আগামী ছবিতে থাকছেন জিৎ। একই সঙ্গে সহ-অভিনেতা হিসাবে উঠে এসেছে দুই অভিনেতার নাম— চঞ্চল চৌধুরী ও আফরান নিশো। শোনা যাচ্ছে, চঞ্চল চৌধুরীর দিকেই নাকি পাল্লা ভারি। যদিও জিতের বিপরীতে এপার বাংলার নায়িকা থাকবেন নাকি ওপার বাংলার— এই খবর এখনও জানা যায়নি। 

বিশদ জানতে আবারও আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল পরিচালক রায়হান রাফীর সঙ্গে। তিনি বলেছেন, যা বলার তা প্রযোজনা সংস্থা বলবে। এ প্রসঙ্গে উঠে এসেছে দুই প্রযোজনা সংস্থার নাম। গুঞ্জন— ওপার বাংলার প্রযোজনা সংস্থা শ্যাডো ফিল্মসের সঙ্গে যুক্ত হতে পারে এপার বাংলার জ্যাজ মাল্টিমিডিয়া। এ দুই প্রযোজনা সংস্থার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল আনন্দবাজার অনলাইন। তবে তারা ফোনে অধরা।

কিউটিভি/অনিমা/০২ অক্টোবর ২০২৪,/দুপুর ২:২০

▎সর্বশেষ

ad