ব্রেকিং নিউজ
বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ? ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ২৬ কার্যদিবস শেষে সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত ৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ময়মনসিংহ প্রেসক্লাব মিথ্যা মামলায় হারলো, জহুর সুবিনয় বেকসুর খাল পেলো

Ayesha Siddika | আপডেট: ২১ আগস্ট ২০২৪ - ০৯:৫৭:২৮ পিএম

ময়মনসিংহ প্রতিনিধী : মামলায় হারলো ময়মনসিংহ প্রেসক্লাব অলিখিত শক্তিধর-ক্ষমতাশালী ময়মনসিংহ প্রেসক্লাবের করা মিথ্যা মামলার রায়ে বিজ্ঞ আদালত অভিযুক্তদের বেকসুর খালাস দিয়েছেন। মামলার খালাসপ্রাপ্তরা হলো ‘সাপ্তাহিক সোনালী শীষ’ ভারপ্রাপ্ত সম্পাদক সুবিনয় গুহ ও চীফ রিপোর্টার জহর লাল দে। ‘প্রেসম্যান ফর প্রেসক্লাব’ বাস্তবায়ন করতে বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন’ গড়তে ২০২০ সালে মাঠে নামেন সাংবাদিক জহর লাল দে’সহ ময়মনসিংহের বৈষম্যের স্বীকার সাংবাদিক সমাজ।

সেই আন্দোলনকে রুখতে ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারন সম্পাদক অমিত রায় বাদী হয়ে ময়মনসিংহ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পেশাদার সাংবাদিক সুবিনয় গুহ ও জহর লাল দে’সহ তিনজনকে আসামী করে(দন্ডবিধি-৫০০ ও ৫০১ ধারা) হয়রানিমুলক মিথ্যে মামলা করেন(মামলা নং- সি আর ৩২/২১) । দীর্ঘ তিন বছর মামলার বাদী পক্ষের সাক্ষীদের সাক্ষ্যগ্রহন এবং বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট বিল্লাল হোসেনের জেরা ও যুক্তিতর্ক শেষে বিজ্ঞ আদালত মামলার সার্বিক বিবেচনায় উপনীত হন মামলাটি সম্পুর্ণ হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে।

সেইসাথে বাদীপক্ষ ময়মনসিংহ প্রেসক্লাব অভিযুক্তদের বিরুদ্ধে কোনো তথ্য প্রমানিত করতে না পারায় রায়ের ধার্য্য তারিখে বিজ্ঞ বিচারক তানজিনা ইসলাম ‘সাপ্তাহিক সোনালী শীষ’ ভারপ্রাপ্ত সম্পাদক সুবিনয় গুহ ও স্টাফ রিপোর্টার জহর লাল দে’কে মিথ্যে হয়রানিমুলক মামলা থেকে অব্যহতি প্রদান করেন । এ নিয়ে মামলায় অভিযুক্ত জহর লাল দের সাথে কথা হলে তিনি বলেন, সত্য তথ্য প্রকাশ করায় আমাদেরকে যেভাবে হয়রানি ও রাষ্ট্রযন্ত্র অপব্যবহার করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে-আমরা এর প্রতিকারে ব্যবস্থা নিব।

আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে ছিলাম, আছি ও থাকবো অবিচল। মামলার আইনজীবী মো.বিল্লাল হোসেন জানান, আইনজীবী হিসেবে আমি একটি কথাই বলবো, যেসব তথ্য-উপাত্ত প্রতিপক্ষ আদালতে উপস্থিত করেছে-সেগুলি সঠিক ছিলনা। আর এই প্রেসক্লাব নিজেদের খুব অহংকার, উচ্চ ও ক্ষমতাশালী ভেবেছিল। বিভিন্ন সময় এর প্রভাবও দিয়েছিল। কিন্তু আইন তাঁর নিজস্ব ও সঠিকতায় চলবে, আবারও তা প্রমাণ করলো। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ায় আমি আনন্দিত।

 

 

কিউটিভি/আয়শা/২১ অগাস্ট ২০২৪,/রাত ৯:৫০

▎সর্বশেষ

ad