ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

বাসসের নতুন প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ

Anima Rakhi | আপডেট: ১৭ আগস্ট ২০২৪ - ১০:৩৬:১৮ পিএম

ডেস্ক নিউজ : বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন মাহবুব মোর্শেদ। 

আজ শনিবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।

এর আগে ভিন্ন এক প্রজ্ঞাপনে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে আবুল কালাম আজাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।

শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষপদে রদবদল করা হচ্ছে। তারই অংশ হিসেবে এবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের শীর্ষ পদেও পরিবর্তন করা হয়েছে।

কিউটিভি/অনিমা/১৭ অগাস্ট ২০২৪,/রাত ১০:৩৫

 

▎সর্বশেষ

ad