ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

তিন পত্রিকা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

Anima Rakhi | আপডেট: ০৯ আগস্ট ২০২৪ - ১১:৩০:২২ পিএম

ডেস্ক নিউজ : অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খানের তিনটি পত্রিকা।

শুক্রবার (০৯ আগস্ট) দৈনিক আমাদের নতুন সময়, দৈনিক আমাদের অর্থনীতি ও ডেইলি আওয়ার টাইম পত্রিকার প্রকাশনা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। দৈনিক আমাদের নতুন সময়ের নির্বাহী সম্পাদক সালেহ বিপ্লব ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, গত ৫ আগস্ট রাত সাড়ে ১০টায় আমাদের নতুন সময়, আমাদের অর্থনীতি ও ডেইলি আওয়ার টাইম পত্রিকা অফিসে হামলা চালায় দুষ্কৃতকারীরা। অফিসে ব্যাপক ভাঙচুর করে এবং গুরুত্বপূর্ণ অতি প্রয়োজনীয় জিনিসপত্র লুটপাট করে তারা।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পরই একাত্তর টেলিভিশন, সময় টেলিভিশন, এটিএন বাংলা ও এটিএন নিউজে অফিসে হামলা চালায় দুর্বৃত্তরা। এছাড়া, মহাখালী ওয়্যারলেস গেট এলাকায় বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের ভবনে হামলা হয়। রাজধানীর তেজগাঁওয়ে ইনডিপেনডেন্ট টেলিভিশনের কার্যালয়ের নিচে রাখা গাড়ি ভাঙচুর করা হয়। বিক্ষুব্ধ জনতা কার্যালয়ের ভেতরে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা তাদের আটকে দেয়। এর বাইরেও গত ৪ আগস্ট রাতে সঙ্গীতভিত্তিক চ্যানেল গান বাংলার অফিসে হামলা ভাঙচুর ও আগুন দেওয়া হয়।

কিউটিভি/অনিমা/০৯ অগাস্ট ২০২৪,/রাত ১১:৩১
▎সর্বশেষ

ad