ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

কোটা আন্দোলনে হতাহতের ঘটনা তদন্তে বিচারবিভাগীয় কমিটি গঠন

Ayesha Siddika | আপডেট: ১৮ জুলাই ২০২৪ - ০৬:৫৭:১৫ পিএম

ডেস্ক নিউজ : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকারি চাকরিতে কোটাসংস্কারের দাবিতে চলমান আন্দোলনে হতাহতের ঘটনা তদন্তে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। 

বৃহস্পতিবার বিকাল পৌনে ৩টায় জাতীয় সংসদের ট্যানেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জরুরি প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান আইনমন্ত্রী আনিসুল হক। এ সময় আইনমন্ত্রী বলেন, কোটা সংস্কারের দাবির সঙ্গে সরকার নীতিগতভাবে একমত।

আইনমন্ত্রী বলেন, বুধবার প্রধানমন্ত্রীর ভাষণে যে বিচার বিভাগীয় কমিটির কথা ঘোষণা দিয়েছিলেন। সেই পরিপ্রেক্ষিতে আমরা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানকে প্রধান করে একটি কমিটি তৈরি করেছি। এই প্রস্তাব প্রধান বিচারপতির কাছে যাবে, আমার বিশ্বাস তিনি এই কমিটিতে সম্মতি জানাবেন।

 

 

কিউটিভি/আয়শা/১৮ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:৫৫

▎সর্বশেষ

ad