ব্রেকিং নিউজ
ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির 

যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শেষে দোহা ত্যাগ করলেন ইসরায়েলি গোয়েন্দা প্রধান

Anima Rakhi | আপডেট: ০৬ জুলাই ২০২৪ - ০৩:২৯:৪৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় যুদ্ধবিরতি ও বন্দী মুক্তি নিয়ে কাতারের মধ্যস্থতাকারীদের সাথে আলোচনা শেষে দোহা ত্যাগ করেছেন ইসরায়েলের গোয়েন্দা প্রধান ডেভিড বার্নিয়া।

আলোচনার সাথে সংশ্লিষ্ট একটি সূত্র এ কথা জানিয়েছে।

আলোচনাটি স্পর্শকাতর হওয়ায় নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি বলেছে, ডেভিড বার্নিয়ার নেতৃত্বে ইসরায়েলি প্রতিনিধি দল শুক্রবার দোহা ত্যাগ করে। 

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। রিপোর্ট লেখা পর্যন্ত অব্যাহত হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৩৮ হাজার ছাড়িয়ে গেছে।

এদিকে যুদ্ধ বন্ধ ও বন্দী মুক্তি নিয়ে গত কয়েক মাস ধরেই নানাভাবে আলোচনা চালানো হচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়নি।

কারণ হামাসের দাবি, বন্দী মুক্তির বিনিময়ে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার। কিন্তু ইসরায়েল বন্দী মুক্তির বিনিময়ে মাত্র ছয় মাসের যুদ্ধবিরতি করতে চায়। সূত্র: এএফপি

কিউটিভি/অনিমা/০৬ জুলাই ২০২৪,/বিকাল ৩:২৬

▎সর্বশেষ

ad