ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

‘অশ্লীল উদযাপনের’ কারণে এক ম্যাচ নিষিদ্ধ বেলিংহাম

Anima Rakhi | আপডেট: ০৬ জুলাই ২০২৪ - ১০:১৯:২১ এএম

স্পোর্টস ডেস্ক : স্লোভাকিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচটিতে যোগ করা সময়ে গোল করে ইংল্যান্ডকে সমতায় ফেরান জুড বেলিংহাম। গোলটি করার পরেই নিজের চিরচেনা উদযাপন করেন বেলিংহাম- দুই হাত দু’দিকে প্রসারিত করে। তবে এরপর যা করেছেন তার জন্য শাস্তি পেয়েছেন ইংল্যান্ডের মিডফিল্ডার। অশ্লীল অঙ্গভঙ্গি করায় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি। সঙ্গে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮ লাখ টাকা জরিমানাও গুণতে হবে তাঁকে।

বেলিংহামের শাস্তির বিষয়টি শুক্রবার এক বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে উয়েফা। বিবৃতিতে লিখেছে, ‘ইংলিশ ফুটবলার বেলিংহামকে প্রায় ৩৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সঙ্গে আচরণবিধি ভঙ্গ করায় উয়েফা প্রতিযোগিতার এক ম্যাচে তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।’

তবে এই নিষেধাজ্ঞা এখনই কার্যকর হচ্ছে না। এক ম্যাচ নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে উয়েফা বিবৃতিতে লিখেছে, ‘এখনই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। তবে আজ (শুক্রবার) থেকে আগামী এক বছরের মধ্যে এই নিষেধাজ্ঞা কাটাতে হবে তাকে।’

উয়েফার এমন সিদ্ধান্তে নিশ্চিতভাবেই হাফ ছেড়ে বেঁচেছে ইংল্যান্ড। সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ আটের গুরুত্বপূর্ণ ম্যাচে তাই বেলিংহামের আর খেলতে কোনো বাধা নেই। 

কিউটিভি/অনিমা/০৬ জুলাই ২০২৪,/সকাল ১০:১৬

▎সর্বশেষ

ad