ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ফেশিয়াল ম্যাসাজ কেন করবেন?

Anima Rakhi | আপডেট: ০১ জুলাই ২০২৪ - ০১:৩৪:৩৪ পিএম

লাইফ ষ্টাইল ডেস্ক : নিয়মিত ফেশিয়াল ম্যাসাজে মুখের ফাইন লাইনস, রিঙ্কেলস, ডার্ক স্পট এবং পিগমেন্টেশন কমায়। এ ছাড়া রক্ত সঞ্চালন বৃদ্ধি এবং ত্বকের কোলাজেন উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে। মুখের পেশি দৃঢ় এবং যৌবনোচ্ছ্বল রাখতে নিয়মিত ফেশিয়াল ম্যাসাজ করা ভালো। অ্যাংজাইটি বা স্ট্রেস কমাতেও এটা কার্যকরী। এর বাইরেও ফেশিয়াল ম্যাসাজের একাধিক উপকারিতা রয়েছে। আর তাই তো রূপ বিশেষজ্ঞরা ফেশিয়াল ম্যাসাজে বেশি গুরুত্ব দিয়ে থাকেন।

রক্ত সঞ্চালন বৃদ্ধি করে : ফেশিয়াল ম্যাসাজে রক্ত সঞ্চালন বাড়ে, ত্বকের গভীরে পুষ্টি জোগায়। একই সঙ্গে লিম্ফ্যাটিক তরল ত্বকে ছড়িয়ে পড়ে। ত্বকের নানা দূষণ দূর করতে এর ভূমিকা ব্যাপক।

পেশি টোনড রাখে : বয়স বাড়লে মুখের পেশির টানটান ভাব এমনিই কমে আসে। মুখের আকার শার্প দেখাতে মাসে অন্তত দুবার ফেস ম্যাসাজ করুন।

ত্বক মেরামত : ত্বকে নতুন কোষ তৈরি, টিস্যু মেরামত এবং ইলাস্টিসিটি বজায় রাখতে সাহায্য করে কোলাজেন। আর এই কোলাজেন বৃদ্ধিতে ফেশিয়াল ম্যাসাজের ভূমিকা অনেক। নিয়মিত এই পরিচর্যায় ত্বকের যে কোনো ক্ষত নিরাময় করতে পারবেন। বলিরেখা, অ্যাকনে ও পোরসের সমস্যা দূর করতেও কার্যকরী ফেশিয়াল ম্যাসাজ।

সাইনাসের সমস্যা রোধে : নাকের চারপাশের নির্দিষ্ট অংশ এবং প্রেশার পয়েন্টে ম্যাসাজে সাইনাস থেকে হওয়া মিউকাস বিল্ড-আপ কমে এবং আরামবোধ হয়। অল্পতেই তৎক্ষণাৎ ফল পাওয়া যায়।

কোন ত্বকে কোন তেল?

আমন্ড তেল : ভিটামিন ই-তে সমৃদ্ধ এই তেল শুষ্ক ত্বকের পক্ষে ভীষণ ভালো।

নারকেল তেল : ভিটামিন ই-তে ভরপুর, স্বাভাবিক ত্বকের পক্ষে ভালো।

টি-ট্রি অয়েল : তৈলাক্ত এবং অ্যাকনে-প্রবণ ত্বকের পক্ষে উপযুক্ত।

সঠিক তেল এবং ম্যাসাজ ফেশিয়াল ম্যাসাজের মূল কথা। দিন-রাত যে কোনো সময়ই এই ম্যাসাজ করতে পারেন। চাইলে নিত্য-ব্যবহারের ক্রিম ব্যবহার করেও ম্যাসাজ করতে পারেন। নিয়ম করে মাত্র ৫-১০ মিনিট সময় দিলেই ত্বক তরতাজা এবং লাবণ্যে ভরে উঠবে।

কিউটিভি/অনিমা/০১ জুলাই ২০২৪,/দুপুর ১:৩৪

▎সর্বশেষ

ad