ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

ক্যালসিয়ামের ঘাটতিতে শরীরে কী হয়?

Ayesha Siddika | আপডেট: ১১ জুন ২০২৪ - ০৬:৩১:০৪ পিএম

স্বাস্থ্য সময় ডেস্ক : একজন প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের ১০০০ মিলিগ্রাম ক্যালসিয়াম ও ৬০০ ইউনিট ভিটামিন ডি প্রয়োজন হয়। তবে বয়স্ক নারী-পুরুষদের ক্ষেত্রে ১২০০ মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন বলে মনে করছেন চিকিৎসকরা।

বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শরীরে ক্যালসিয়ামের ঘাটতির আশঙ্কা বাড়তে থাকে। আর ক্যালসিয়ামের অভাবে হতে পারে অস্টিওপোরোসিস, অস্টিওপেনিয়া এবং হাইপোক্যালসেমিয়ার মতো রোগ। তাই শরীরে ক্যালসিয়ামের ঘাটতি আছে কি-না তা জানা জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে বেশকিছু জটিলতা শরীরে স্পষ্ট হয়ে ওঠে। যেমন-

 
২। দাঁতের সমস্যা: হঠাৎই আপনার দাঁতে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে, এতে বুঝতে হবে আপনার শরীরে ক্যালসিয়ামের মাত্রা কমে গেছে। এর কারণে দাঁতের ক্ষয়, দাঁত ভঙ্গুর, মাড়ি খিটখিটে এবং দাঁতের শিকড় দুর্বল হয়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে।
 
৩। পেশিতে সমস্যা: হাঁটাহাঁটি বা নড়াচড়া করার সময় উরু ও হাড়ে ব্যথা ছাড়াও হাত, পা ও মুখের চারপাশে অসাড়তা অনুভব হয়, তাহলে বুঝতে হবে আপনি ক্যালসিয়ামের অভাবে ভুগছেন। এ ধরনের সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ক্যালসিয়ামের ওষুধ গ্রহণ কিংবা ক্যালশিয়ামসমৃদ্ধ ডায়েট লিস্ট তৈরি করুন।
 
৪। অতিরিক্ত ক্লান্তি: অনেক সময় ক্যালসিয়ামের অভাবে আমাদের অনেক বেশি ক্লান্ত অনুভব হয়। এ ছাড়া ঘুম না আসা, অলসতাও দেখা দিতে পারে। এ ছাড়া মাথাব্যথা, মাথা ঘোরা এবং ব্রেইন ফগও হতে পারে যেটি মনোযোগের অভাব, ভুলে যাওয়া এবং বিভ্রান্তির সৃষ্টি করে।
 
৫। অস্টিওপেনিয়া এবং অস্টিওপরোসিস: শরীরে ক্যালসিয়ামের অভাব বেশি হলে হাড় ভঙ্গুর এবং হাড় ক্ষয়জনিত নানা রোগে আক্রান্তের ঝুঁকি বেড়ে যায়।
 
একসময় ক্যালসিয়ামের ঘাটতির কারণে অস্টিওপেনিয়া এবং পরে অস্টিওপোরোসিসের মতো জটিল রোগের শিকার হতে হয়। দুর্বল হাড়ের কারণে হাড়ে ফ্র্যাকচারের ঝুঁকিতেও পড়েন কেউ কেউ। তাই দেরি না করে ক্যালসিয়ামের ঘাটতি শরীরে দেখা দিলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।
 
সূত্র: হেলথলাইন

 

 

কিউএটিভি/আয়শা/১১ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:৩০

▎সর্বশেষ

ad