ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

দক্ষিণ আফ্রিকাকে হারানোর টোটকা দিলেন তামিম

Ayesha Siddika | আপডেট: ১০ জুন ২০২৪ - ০৯:২৪:৪২ পিএম

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে কখনোই দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি বাংলাদেশ। সেই গেরো খোলার লক্ষ্য নিয়েই কিছুক্ষণ পরই প্রোটিয়াদের মুখোমুখি হবে টাইগাররা।

তার আগে ইএসপিএনক্রিকইনফোর সঙ্গে আলাপে দক্ষিণ আফ্রিকাকে হারানোর টোটকা দিলেন তামিম ইকবাল। জানালেন, নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে নতুন বল।

তিনি বলেন, ‘অবশ্যই, আমার মনে হয় নতুন বলে বোলিংটা গুরুত্বপূর্ণ হবে। বিশেষ করে তাসকিনের ৪ ওভার এবং মুস্তাফিজ খুবই ‍গুরুত্বপূর্ণ। তারা (দক্ষিণ আফ্রিকার ব্যাটার) হয়ত রান করেনি কিন্তু আপনাকে মনে রাখতে হবে তারা খুবই বিপদজনক ব্যাটার। ’

‘আপনি তাদেরকে সুযোগ দিতে পারবেন না কারণ ডি কক যদি একটু সুযোগ পায় তাহলে সে আপনাকে ভোগাবে। তাসকিন ভালো বোলিং করছে। সব মিলিয়ে নতুন বলে বাংলাদেশ ভালো বোলিং করছে। অবশ্যই উইকেট থেকে বাড়তি সুবিধা পাবে। আমরা যে খেলাগুলো দেখেছি তাতে অসম বাউন্স আছে। বাংলাদেশ যদি জিততে চায় তাহলে নতুন বল খুবই গুরুত্বপূর্ণ হবে। ’

 

 

কিউটিভি/আয়শা/১০ জুন ২০২৪,/রাত ৯:২১

▎সর্বশেষ

ad