ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

বিশ্বকাপের মাঝপথে অস্ট্রেলিয়ার ক্রিকেটারকে শাস্তি দিল আইসিসি

Ayesha Siddika | আপডেট: ১০ জুন ২০২৪ - ০৮:২১:৩৩ পিএম

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ের পর সুপার এইটের পথে অস্ট্রেলিয়া। এমন ভালো সময়ে দলের জন্য দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছেন ম্যাথু ওয়েড। সবশেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে আইসিসির কোড অব কন্ডাক্ট ভেঙেছেন তিনি। যার ফলে তাকে শাস্তি দিয়েছে আইসিসি।

অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংসের সময় ইনিংসের ১৮তম ওভারটি করতে আসেন ইংলিশ স্পিনার আদিল রশিদ। সেই ওভারের একটি ডেলিভারিকে ডেড বল মনে করে ছেড়ে দেন ওয়েড। তবে আম্পায়ার সেটাকে ডেড বল হিসেবে স্বীকৃতি দেয়নি। যা নিয়ে মাঠেই আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান ওয়েড। যার শাস্তিটাই এবার পেত হলো তাকে।

আইসিসির কোড অফ কন্ডাক্টের লেভেল ১ লঙ্ঘন করেছেন ওয়েড। ভেঙেছেন আইসিসির ২.৮ অনুচ্ছেদ। যেখানে বলা আছে আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন একজন আম্পায়ারের সিদ্ধান্তে ভিন্নমত দেখানো যাবে না। অর্থাৎ ম্যাচে ঠিক সেই কাজটিই করেছেন ওয়েড। যার শাস্তিস্বরূপ এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে ওয়েডকে।

ঘটনার সময় মাঠে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন নীতিন মেনন এবং জোয়েল উইলসন। এ ম্যাচে তৃতীয় আম্পায়ার হিসেবে ছিলেন আসিফ ইয়াকুব এবং চতুর্থ আম্পায়ার জয়রামন মদনগোপাল। ওয়েড তার অপরাধ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার পরের ম্যাচ আগামী ১২ জুন। যেখানে তাদের প্রতিপক্ষ হবে নামিবিয়া।

 

 

কিউটিভি/আয়শা/১০ জুন ২০২৪,/রাত ৮:১৫

▎সর্বশেষ

ad