ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

যে কারণে তাসকিনকে সহ-অধিনায়ক করা হয়েছে

Anima Rakhi | আপডেট: ১৪ মে ২০২৪ - ০৪:০০:২৪ পিএম

স্পোর্টস ডেস্ক : চোটের কারণে আপাতত টাইগার পেসার তাসকিন আহমেদ খেলতে পারছে না আসন্ন যুক্তরাষ্ট্র সিরিজে। তার বিশ্বকাপে খেলা নিয়েও শঙ্কা আছে। তবুও তাকে বিশ্বকাপ স্কোয়াডে রেখেছে বিসিবি। সেই সাথে দিয়েছে গুরু দায়িত্ব। 

বিশ্বকাপে তাসকিনকে বাংলাদেশ দলের সহ-অধিনায়ক করা হয়েছে। এ বিষয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন বলেছেন, ‘তিনি আরেক প্রজন্মের উদীয়মান একজন খেলোয়াড়, আরেকটি বিভাগের নেতৃত্ব দিচ্ছে। দীর্ঘদিন ধরে জাতীয় দলে খেলছে বিভিন্ন সংস্করণে। সে জন্য তাকেই হয়তো প্রত্যাশিত প্রার্থী মনে হয়েছে।’

আরও বলেছেন, ‘যতোটুকু তথ্য আছে, সেটা হলো বিশ্বকাপ চলাকালীন সময়ে সে সুস্থ হয়ে উঠবে। আপনারা জানেন যে এবারের নিয়ম হলো একজন চোটে থাকা ক্রিকেটারকেও দলে রেখে টুর্নামেন্টে ঢুকতে পারবেন এবং উনি যদি ভালো হয়ে ওঠেন, তাহলে ভালো। আর না হলে পরিবর্তন করা যাবে। তবে তাসকিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলতে পারছে না।’

সময়মতো তাসকিন সুস্থ না হলে বিশ্বকাপ দলে সুযোগ পাবেন হাসান। লিপু বলেছেন, ‘যদি সে খেলতে না পারে, তাহলে বিসিবি তাদের নজরে আনবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এই মুহূর্তে আমি পরিষ্কার উত্তর দিতে পারছি না। যদি সে কোনো কারণে না খেলে, তবে তার পরিবর্তে অন্য কাউকে দেওয়া হবে। আশা করি, এমন কিছু না হোক।’

কিউটিভি/অনিমা/১৪ মে ২০২৪,/বিকাল ৪:০০

▎সর্বশেষ

ad