ব্রেকিং নিউজ
হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবি, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত কুড়িগ্রামে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ঢাবি দর্শন বিভাগের ২৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ কুড়িগ্রামে সার ডিলারের তালিকায় আ.লীগ ও জাপা নেতা, জনমনে ক্ষোভ বাড়ল বাস ভাড়া

পশ্চিমা নিষেধাজ্ঞায় থেমে নেই রাশিয়া

Ayesha Siddika | আপডেট: ০৯ মে ২০২৪ - ০৯:৫৯:১৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান পরিচালনার জেরে পশ্চিমাদের একাধিক নিষেধাজ্ঞার মুখে পড়েছিল রাশিয়া। একের পর এক নিষেধাজ্ঞার কারণে সাময়িক সংকটের মুখে পড়ে দেশটির তেল ও গ্যাস শিল্প। তবে রপ্তানির জন্য ইউরোপের মুখের দিকে তাকিয়ে না থেকে তখন বিশ্বের অন্যান্য দেশে সুলভ মূল্যে তেল ও গ্যাস রপ্তানির দিকে ঝোঁকে দেশটি। 

বর্তমানে রাশিয়ার তেলের শীর্ষ তিনটি রপ্তানিকারক দেশের তালিকায় রয়েছে চীন, ভারত ও তুরস্ক। আর মধ্যপ্রাচ্য থেকে এখন তেল আমদানির দিকে ঝুঁকেছে যুক্তরাজ্য। গালফ অঞ্চল থেকে আগের তুলনায় অনেক বেশি তেল এবং তেলপণ্য আমদানি করছে দেশটি। 

উল্লেখ্য, ইউক্রেন আক্রমণের আগে রাশিয়া থেকে সবচেয়ে বেশি তেল আমদানি করত ইউরোপীয় ইউনিয়ন। এর পরই আমদানিকারকের তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল যুক্তরাষ্ট্র ও চীন। তবে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করলে রাশিয়া থেকে অপরিশোধিত তেল বা পরিশোধিত পণ্য আমদানি নিষিদ্ধ করে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইইউ। এমনকি রাশিয়ার তেলের ওপর মূল্যসীমাও নির্ধারণ করে দেয় জি-৭ জোটের দেশগুলো।

যার লক্ষ্য ছিল সব পশ্চিমা শিপিং সংস্থা ও বিমা কোম্পানিগুলোকে প্রতি ব্যারেল তেলের জন্য ৬০ ডলারের বেশি মূল্যে রাশিয়াকে তেল রপ্তানিতে সহায়তা করা থেকে বিরত রাখা। তবে পশ্চিমাদের এই প্রচেষ্টাকে বুড়ো আঙুল দেখিয়ে ইউক্রেনে আক্রমণ অব্যাহত রেখেছে রাশিয়া। একই সঙ্গে অব্যাহত রেখেছে মূল্যসীমা আরোপের আগে দেশটির রপ্তানি করা তেলের পরিমাণ। 

 

 

কিউটিভি/আয়শা/০৯ মে ২০২৪,/রাত ৯:৫৫

▎সর্বশেষ

ad