ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

সুন্দরবনের আগুন পর্যবেক্ষণে থাকবে আরও কয়েকদিন: মন্ত্রিপরিষদ সচিব

Ayesha Siddika | আপডেট: ০৬ মে ২০২৪ - ০৯:৫৪:০১ পিএম

ডেস্ক নিউজ : সুন্দরবনের আগুন শতভাগ নিভে যায়নি, তবে নিয়ন্ত্রণে আছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেছেন, সুন্দরবন আরও কয়েকদিন নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হবে।

সোমবার (৬ মে) মন্ত্রিসভার বৈঠকে সুন্দরবনের আগুন নিয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার এ বৈঠক হয়েছে।

সচিবালয়ে সাংবাদিকদের মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, সুন্দরবনে যে আগুন লেগেছিল, সেই আগুনের সবশেষ অবস্থা জানতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ বিষয়ে অবহিত করেছেন।

তিনি আরও বলেন, সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে আনায়‌ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ফায়ার সার্ভিসের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

 

কিউটিভি/আয়শা/০৬ মে ২০২৪,/রাত ৯:৩৪

▎সর্বশেষ

ad